যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বিএসএফ দফায় দফায় আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2025 08:21:07 pm

সীমান্তের বেড়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপতৎপরতা। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে তারা দুই দেশের শূণ্য রেখায় একেক সময় একেক ধরণের কাজ করছে।


গত ৫ আগষ্টের পর থেকে প্রতিবেশি এ দেশটির বৈরী আচরণের মাত্রা বেড়েছে। একদিকে বেশ কিছু পণ্য রফতানিবন্ধ, স্থল বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে-এমনকি পুশইনের মতো গর্হিত কাজও করছে প্রতিনিয়ত। এবার ড্রেন কেটে পানি ছাড়ার চেষ্টা করেছিল। তবে বরাবরের মতো আবারও বিএসএফকে হটালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়েছিল নোম্যান্সল্যান্ডজুড়ে। ভারতের ত্রিপুরার বিলোনীয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে বিজিবি ও স্থানীয়দের বাধাঁর মুখে তারা সরে যায়। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতের ঘটনা এটি।


ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন শুক্রবার (৩০ মে) ফোনে এ প্রতিবেদককে বলেন, বিএসএফ বৃষ্টির পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করছিল। কিন্তু কাজের কিছু অংশ নোম্যান্সল্যান্ডের (শূন্য রেখা) ২০ গজ এলাকার মধ্যে ঢুকে যাওয়ায় আমরা বাধাঁ দিয়েছি। কারণ, শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে দু’দেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হবে।ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার নোম্যান্সল্যান্ডজুড়ে ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়েছিল। ছবি-সংগৃহীত

ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার নোম্যান্সল্যান্ডজুড়ে ড্রেন নির্মাণের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়েছিল। ছবি-সংগৃহীত



পরশুরামের সীমান্তবর্তী স্থানীয়রা জানান, ওপারে বিলোনীয়া শহর ও পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। টানা বৃষ্টির কারণে তাদের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেজন্য তারা পানি বের করার উপায় খুঁজছে। বাংলাদেশের ভাটির দিকে পানি ছেড়ে দিতে পারলে তাদের জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে; তাই তারা এমন চেষ্টা চালিয়েছে।


ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি। তবে বাসিন্দাদের অনুরোধ, ভয় বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। এ ব্যাপারে তিনি বলেন, সীমান্তে লাইট বন্ধ করে দিয়ে বিএসএফ’র আনাগোনা, স্কেবেটর রাখা এসব কিছু সন্দেহ তৈরি করছে। বল্লামুখা বাঁধে যাতে বিএসএফ হাত দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরাও চাই তারা (ভারতীয়রা) জলাবদ্ধতায় নিমজ্জিত না থাকুক। ভাটির দিকে পানি দিবে, তবে সেটি আমাদের ক্ষতি করে নয়।


এর আগে বুধবার (২৮ মে) ভোরে লালমনিরহাটের ৩টি উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ অন্তত ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে তাদের এ প্রচেষ্টা রুখে দিয়েছে বিজিবি এবং স্থানীয় জনতা। এর আগে গত ৮ জানুয়ারি সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। বিজিবির বাধাঁয় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ। 

আরও খবর