বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গোয়ালন্দে অবৈধ বালু ও মাটি উত্তোলনে জরিমানা ও যন্ত্রপাতি জব্দ

গোয়ালন্দে অবৈধ বালু ও মাটি উত্তোলনে জরিমানা ও যন্ত্রপাতি জব্দ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। গতকাল(২৮ মে) বুধবার সন্ধ্যা ৭ টার সময় প্রথম অভিযান পরিচালিত হয় উজানচর ইউনিয়নের বিশ্বনাথ কবিরাজ পাড়ায়। বড় দিঘির মধ্যে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিচ্ছিন্ন করে জব্দ করা হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরে দুটি এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে দামি জমি কর্তন করা হচ্ছিল। অভিযানে দুটি এক্সকাভেটর বিকল করে ফেলা হয় এবং অবৈধ উত্তোলনের দায়ে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, "পৌরসভার অভ্যন্তরে ৩/৪ দিন ধরে দুটি এক্সকাভেটর দিয়ে মূল্যবান জমি কাটা হচ্ছিল, অথচ কেউ প্রশাসনকে অবহিত করেননি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।" উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিবেশ ও কৃষিজমির সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর