কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে ঘূর্ণিঝড় আইলার স্মৃতি চারণ অনুষ্ঠান

শ্যামনগরে ঘূর্ণিঝড় আইলার স্মৃতি চারণ অনুষ্ঠান 


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাশ্যামনগরে প্রতিনিধি :

  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২৫ মে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলা ও জলোচ্ছ্বাসের আঘাতের স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রোববার সন্ধ্যা ৭টায় সিডিওর আয়োজনে নিজস্ব কার্যালয়ে স্মৃতিচারণ করা হয়।

২০০৯ সালের ২৫ মে দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। দেশের অন্যান্য উপকূলের ন্যায় সাতক্ষীরা ও আশপাশের বিস্তীর্ণ জনপদ মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণহানি ঘটে শতাধিক, গৃহহীন হয় হাজার হাজার মানুষ। ১৬ বছর পার হলেও বদলায়নি শ্যামনগর তথ্য দক্ষিণ পশ্চিম অঞ্চলের আইলা বিদ্ধস্ত উপকূলের মানুষের। এখনও অন্ন, বস্ত্র, বাসস্থান আর সুপেয় পানির জন্য প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে উপকূলবাসীকে। শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর মানুষের সমস্যা রয়েগেছে।  আইলার পর ধ্বংস হওয়া বেড়িবাঁধ, রাস্তাঘাট, পানি ও স্যানিটেশন ব্যবস্থা আজও পুরোপুরি পুনর্গঠিত হয়নি।স্মৃতি চারণ অনুষ্ঠানে এসমস্ত কথা বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন। এসময় বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী শাখাওয়াত হোসেন,ইসলামিক রিলিফের আঞ্চলিক সমন্বয়কারী এরশাদ হোসেন,রুপান্তরের প্রকল্প অফিসার আলম চৌধুরী, পরিত্রাণের প্রকল্প অফিসার নয়ন কুমার গাইন, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন,মোয়াজ্জেম হুসাইন সাদী,জামাল বাদশা,ইদ্রিস হোসেন,আল মামুন,রাইহানুল ইসলাম, সিডিওর সহকারী হিসাবরক্ষক আফজালুর রহমান,সিডিওর এফএফ মিনারুল হক,সিডিওর ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা  প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ।

ছবি - শ্যামনগরে ঘূর্ণিঝড় আইলার স্মৃতিচারণ করছেন শিক্ষক রনজিৎ বর্মন

Tag
আরও খবর