যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

পুঠিয়ায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত


পুঠিয়ায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর আহতরা হলেন, অটোরিক্সার ড্রাইভার উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের নগেনের ছেলে উত্তম কুমার (২৬), অটোরিক্সার যাত্রি পুঠিয়া পৌরসভার গোপালহাটি ওয়ার্ডের প্রদিপের মেয়ে প্রান্তি (১৮), এই এলাকার শিতারামের ছেলে গুরুপদ (৬০), উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত লুগুর ছেলে সুপদ (৪০) ও পাবনা এলাকার জগেনের ছেলে অনিল কুমার (৬০)। সোমবার রাত্রি সতটার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা সদরের সিক্স বিল্ডিং নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, বিয়ের দিনক্ষণ ঠিক করে অটোরিক্সা যোগে পুঠিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা।

এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের সিক্স বিল্ডিং নামক স্থানে পৌছানো মাত্রই রাজশাহী থেকে নাটোরগামি একটি অজ্ঞাত ট্রাকের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে অটোর রিক্সার ড্রাইভরসহ যাত্রি সকলেই অটোরিক্সা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপদ ও অনিল কুমারের অবস্থার অবনতি হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন। বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 





Tag
আরও খবর