রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২

মাগুরার শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চিলগাড়ী পাটক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮) নামে দুই যুবককে স্থানীয়রা আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই মহিলার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে আসা-যাওয়া করতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মেয়েকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া এলাকা থেকে তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে চিলগাড়ী মাঠে পাটক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা ওই মহিলার বাড়ির সামনে তাকে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে হোগলডাঙ্গা এলাকা থেকে স্থানীয়রা আব্দুর রহিমকে আটক করে। পরে আব্দুর রহিমের স্বীকারোক্তি অনুযায়ী জনিকে আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই মহিলা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দু'জনকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর