‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণ দেশী বিদেশী জাল টাকার নোটসহ একজন আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাগণ।

প্রেস ব্রিফিংয়ে অভিযান সংক্রান্ত তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

উদ্ধারঃ 

বাংলাদেশি জাল টাকা: মোট ২,৭৭,২০০/- (দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশত) টাকা

ভারতীয় জাল রূপি: মোট ৩,৯০০/- (তিন হাজার নয়শত) রূপি, মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল (SYMPHONY L46) কাগজের খাকি খাম: ১২টি।

এর মধ্যে ১০০০ টাকার নোট ১৫৫ টি, ৫০০ টাকার ২০০ টি, ২০০ টাকার ১১১ টি এবং ভারতীয় ৫০০ টাকার ০৫ টি, ২০০ টাকার  ০৭ টি নোট পাওয়া যায়। 

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।

 তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।

গতকালের ঘটনায় তার বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর ২৫-A(b) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তার সহযোগী অন্য আসামিদের গ্রেফতারে কাজ করছি। কোরবানীর ঈদকে সামনে রেখে কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।


Tag
আরও খবর