‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ মৌলভীবাজার জেলা পুলিশ ও শ্রেষ্ঠ থানা সদর মডেল থানা

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি


মামলা রুজু-নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদ্ঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজার জেলা ও সদর মডেল থানা পুলিশের কার্যক্রম প্রশংসনীয় হওয়ায় সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে গত এপ্রিল মাসের শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা। 

বৃহস্পতিবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করেন।

এ ছাড়া মৌলভীবাজার কোর্টের পরিদর্শক রফিকুল ইসলাম শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক এবং শেরপুর ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হন। 

বৃহস্পতিবার (২২ মে) মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণামাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


Tag
আরও খবর