অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোয়ালন্দঘাটে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দঘাটে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক জিআর পরোয়ানাভুক্ত একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার(২২ মে) রাত ৩টা ৫৫ টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ায় এ অভিযান চালিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়ার মোঃ সাঈদ প্রামাণিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), অপরজন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জানে আলম রিপন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পুরিয়া হেরোইন। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, "মাদক এবং অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। গ্রেফতারকৃতরা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অপরাধী। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা আরও কঠোর অবস্থানে যাচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।" এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,আসামী রাকিব প্রামানিকের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় আরও দুইটি মামলা রয়েছে।
আরও খবর