সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ও ভালবাসা পাচ্ছে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ও ভালবাসা পাচ্ছে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম “পুলিশই জনতা, জনতাই পুলিশ”এই বহুল প্রচলিত গোনগানকে বাস্তবে রূপ দিচ্ছেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। দায়িত্ব গ্রহণের মাত্র ৮ মাসেই তিনি অর্জন করেছেন সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ও ভালবাসা। ৫ আগস্টের পর পুলিশের ভেঙ্গে যাওয়া মনোবল শক্ত করে অপরাধ দমনে তার কঠোর অবস্থান এবং মানবিক আচরণ তাকে আজ এলাকার একটি আস্থার প্রতীক করে তুলেছে। অপরাধ দমনে জিরো টলারেন্স : গোয়ালন্দে তার আগমনের পর থেকেই সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া, ইভটিজিং। যে কোন অপরাধের বিরুদ্ধে তিনি ঘোষণা করেছেন যুদ্ধ। এলাকায় অনেক পুরনো অপরাধ চক্রকে ভেঙে দিয়েছেন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে। তার কৌশলী নেতৃত্বে মাদক বিরোধী অভিযান হয়েছে নিয়মিত, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য। একইসঙ্গে জুয়াড়ি চক্র, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধেও পরিচালিত হয়েছে একের পর এক অভিযান। মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত : ওসি রাকিবুল ইসলাম শুধুমাত্র কঠোর হাতে অপরাধ দমন করেই থেমে থাকেননি। তিনি গড়ে তুলেছেন এক মানবিক পুলিশ প্রশাসন। পারিবারিক কলহ, নারীর প্রতি সহিংসতা কিংবা সামাজিক বিরোধ। সব ক্ষেত্রেই তার দৃষ্টান্তমূলক ভূমিকা সাধারণ মানুষকে দিয়েছে ভরসা ও আশ্রয়। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি চালু করেছেন "নারী ও শিশু সহায়তা ডেস্ক"। সেখানে নারীরা নির্ভয়ে অভিযোগ জানাতে পারছেন এবং পাচ্ছেন আইনি সহায়তা। জনগণের সেবক হয়ে কাজ : ওসি রাকিবুল নিয়মিত জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি থানার গন্ডি পেরিয়ে ছুটে যান মানুষের বাড়িতে, বাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে। কখনো মসজিদে জামাতে নামাজ আদায়ের সময় সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলেন, কখনো স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অপরাধ ও মাদক বিরোধী সচেতনতায় উদ্বুদ্ধ করেন। জনতার কণ্ঠে ওসি রাকিবুল : স্থানীয় একাধিক সেবা প্রার্থী বলেন, “আগে আমরা পুলিশ মানেই ভয় পেতাম। এখন দেখি, পুলিশ আমাদের পাশে। আমাদের কথা শোনে, সমাধান দেয়।” একাধিক স্কুলছাত্রী বলেন, “রাস্তায় এখন অনেক নিরাপদ মনে হয়। ইভটিজারদের আর দেখা মেলে না। আমাদের স্কুলে উপস্থিত হয়ে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ইভটিজিং, মাদক বিরোধী পরামর্শ দেয়। এতে আমরা উৎসাহ পাই। আশাকরি আজকের আলোচনা আমাদের জীবনের মোড় ঘুরে দিবে। ইতিবাচক পরিবর্তনের রূপকার : ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ এখন অনেক বেশি নিরাপদ, শান্তিপূর্ণ এবং বাসযোগ্য একটি উপজেলা। তার অনুপ্রেরণামূলক নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিঃসন্দেহে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি প্রমাণ করেছেন পুলিশ আর জনগণের মধ্যে কোন দেয়াল নেই, বরং এই সম্পর্কটা পারস্পরিক আস্থা ও সহযোগিতার। “অপরাধীদের জন্য তিনি আতঙ্ক, আর সাধারণ মানুষের জন্য তিনি আশার আলো। এমন পুলিশ কর্মকর্তার প্রয়োজন গোটা বাংলাদেশে।” সাধারণ মানুষের ভরসা, অপরাধীদের আতঙ্ক : সুশৃঙ্খল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ওসি রাকিবুল ইসলাম অপরাধের বিরুদ্ধে গড়ে তুলেছেন অদম্য প্রতিরোধ। আট মাসে তার অধীনে থানায় রুজু হওয়া ১০৫টি মাদক মামলায় ১১৮ জন আসামি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে ২৬০ গ্রাম হেরোইন, ১,৪২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১০ গ্রাম গাঁজা, ৩৩৫ বোতল ফেনসিডিল, ৯৭.৭৫ লিটার দেশি-বিদেশি মদ। অস্ত্র, ডাকাতি ও খুন : দৃঢ় পদক্ষেপ অপরাধীদের কাছে আর নিরাপদ নয় গোয়ালন্দ। ৫টি অস্ত্র মামলায় গ্রেপ্তার ৭জন, উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি। ৩টি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার ১২ জন, উদ্ধার হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র, চাপাতি, সুইচ গিয়ার চাকু এবং একটি ছোট পিকআপ ভ্যান। ৭টি খুন মামলায় গ্রেপ্তার ২৩ জন। মোবাইল কোর্টে দন্ডিত ৩০ জন আসামি। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,"গোয়ালন্দ ঘাট থানা এলাকাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। মাদক, ইভটিজিং, ডাকাতি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আমরা নিয়মিতভাবে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করছি এবং ইতোমধ্যে অনেক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এ এলাকায় যেন কোন অপরাধী মাথা তুলতে না পারে, সে বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা সর্বদা তৎপর রয়েছে। তিনি আরোও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া সমাজে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমি এলাকাবাসীকে অনুরোধ করবো কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করুন। আমরা বিশ্বাস করি, পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই গোয়ালন্দ ঘাট থানা এলাকা হবে অপরাধমুক্ত, নিরাপদ এবং বাসযোগ্য একটি জনপদ।"
আরও খবর