হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

পাঁচবিবিতে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি। এ কর্মসূচি পাঁচবিবি ফার্মেসি মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২২ মে সকাল ১১.০০ ঘটিকার সময়
পাঁচবিবি পাঁচমাথা চত্বরে বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতি পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের দাবি গুলো তুলে ধরেন ১.ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি: বর্তমান কমিশন হার কম হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, কমিশন হার বৃদ্ধি করে ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সংরক্ষণ করা হোক। ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন: মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে তা প্রতিস্থাপন করার জন্য ঔষধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
৩. লাইসেন্সবিহীন ফার্মাসীতে ঔষধ সরবরাহ বন্ধ: অননুমোদিত ও লাইসেন্সবিহীন ফার্মাসীগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করার দাবি জানানো হয়েছে, যাতে বাজারে শৃঙ্খলা বজায় থাকে।
৪. ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ: ঔষধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে ঔষধের মূল্য নির্ধারণের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।  তারা জানান, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সভাপতি ও বন্ধন ফার্মেসির স্বাধিকারী হেদাইতুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস  এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মা মেডিসিনের স্বাধিকারী
ফয়সাল আহম্মেদ,সিনিয়র সহ সভাপতি গাউছুল আযম (সবুজ),সহ সভাপতি আঃমজিদ, নাজমুল ইসলাম আওলাই ইউনিয়নের সভাপতি,বাগজানা ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান,মোঃ মাসুদ সহ-সভাপতি ধরঞ্জী ইউনিয়ন,আঃ মজিদ সভাপতি কুসুম্বা ইউনিয়নসহ সর্বস্তরের ঔষধ ব্যবসায়ীগণ। ঔষধ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। 

Tag
আরও খবর