রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সম্পন্ন

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে চার দিনব্যাপী যৌথ উদ্ধার মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ১৫ জন সদস্য যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


এই মহড়ার আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রশিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ৮ সদস্যবিশিষ্ট একটি দল অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন রায়ান রে, মাস্টার সার্জেন্ট ক্রিস্টোফার টমস, স্টাফ সার্জেন্ট টেইলর টিলার, সার্জেন্ট ফার্স্ট ক্লাস টাইলার কিম্বলারসহ অন্যান্য সদস্যরা।


১৮ ও ১৯ মে দরিয়ানগর পয়েন্টে এবং ২০ মে হোটেল শৈবালের সুইমিং পুলে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা প্রশিক্ষণ কার্যক্রমে দুর্যোগে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার, জীবনরক্ষাকারী সরঞ্জামের ব্যবহার, ঝুঁকি নিরসনে করণীয়সহ বিভিন্ন কৌশল শেখানো হয়।


প্রশিক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে ছিল দড়ি আটকে রাখার ক্লিপ (ক্যারাবিনার), জীবনরক্ষাকারী জ্যাকেট, ভেসে থাকা নৌকা ও উদ্ধার দড়ি।


২১ মে চূড়ান্ত মহড়ার মধ্য দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এদিন অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।


তবে সনদ বিতরণ অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ব্যাখ্যাসহ ছড়িয়ে পড়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিতর্কিত মন্তব্য করে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নিয়েছে।


প্রশিক্ষণ আয়োজকরা জানান, ফায়ার সার্ভিসের দক্ষতা উন্নয়নে এ ধরনের যৌথ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের আশাবাদ ব্যক্ত করেন তারা।

Tag
আরও খবর






6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে