সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

পুলিশের উপর হামলার মামলার মূল হোতা গ্রেফতার: রাজবাড়ী জেলা পুলিশের সফল অভিযান

পুলিশের উপর হামলার মামলার মূল হোতা গ্রেফতার: রাজবাড়ী জেলা পুলিশের সফল অভিযান রাজবাড়ী জেলা পুলিশ সম্প্রতি পুলিশ সদস্যদের উপর সংঘটিত হামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী ও মূল হোতা মোঃ বছির কবিরাজকে গ্রেফতার করেছে। রাজবাড়ী সদর থানাধীন রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) বিকেলে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আকস্মিকভাবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘরে ভাঙচুর শুরু করলে সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম ভাঙচুরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাসহ অন্যান্য আসামিরা লাঠিসোটা ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ। পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী বছির কবিরাজকে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, গত সোমবার এই মামলার এজাহার নামীয় ১নং আসামি মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহারনামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লাকে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। শনিবার (১৭ মে) ভোরে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
আরও খবর