অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই সভা দু'টি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতিবেগ আনার লক্ষ্যে আয়োজিত হয়।

দুপুর ১২টায় পৌরসভা হলরুমে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। দুই নেতার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু এবং উপজেলা বিএনপির প্রবীণ সদস্য আতাউর রহমান লাল হাজী।

উপজেলা বিএনপির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। এ সময় ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্য সদস্যরাও অংশ নেন। অপরদিকে, পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক শামিম আহমদ, যেখানে ২১ সদস্যের পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠিত সাধারণ সভায় উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের জন্য মে থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। এতে রাজনৈতিক কাঠামোর পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা দেখা যায়। উপজেলা ও পৌর বিএনপির নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তাঁরা বলেন, দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার এই প্রক্রিয়া বিএনপির রাজনীতিকে শক্তিশালী করবে।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ২ মিনিট আগে