আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

লালপুরে সড়ক দুর্ঘটনায় মেয়ের পা বিছিন্ন, বাবা নিহত

লালপুরে সড়ক দুর্ঘটনায় মেয়ের পা বিছিন্ন, বাবা নিহত  আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি: স্কুল যাওয়ার পথে বেপরোয়া বাসের চাপায় নাটোরের লালপুর উপজেলার মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের ডান পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। মেয়ে উম্মে সুরাইয়াকে (৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বাবা মোঃ শান্ত ইসলাম (৩৩) লালপুর উপজেলার আট্টিকা (জামতলা) গ্রামের মোঃ এজাহার আলীর ছেলে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাঘা উপজেলার গ্রীন হ্যাভেন স্কুলের শিক্ষার্থী মেয়ে উম্মে সুরাইয়াকে তার স্কুলে পৌঁছে দিতে স্ত্রী মোসাঃ জেসমিনকে (৩০)সাথে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন  নিহত শান্ত ইসলাম। পথিমধ্যে বাঘা উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী সুপার সনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও মেয়ের পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা বাবা, মেয়ে ও তিন মাসের অন্তঃসত্ত্বা মাকে দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাবা ও মেয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানান,দুর্ঘটনা স্থল বানিয়াপাড়ায় আঞ্চলিক সড়কের ধারে আনোয়ার ভান্ডারীর ছেলে মাসুদ রানা ফুয়াদের ইটের স্তূপ রাখায় দুর্ঘটনার প্রধান কারণ। মোটরসাইকেল চালক শান্ত ইসলাম   ইঁটের স্তুুপের কারণে আগত বাসকে দেখতে না পাওয়াই এ দুর্ঘটনা ঘটেছে। এবিষয়ে এলাকাবাসী প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে  সড়কে রাখা ওই ইঁটের স্তুুপের মালিক মাসুদ রানা ফুয়াদের শাস্তির দাবী জানানো হয়। আহতের আত্মীয় লাখি খাতুন বলেন, দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার শিশু কন্যার ডান পা হাঁটু থেকে বিছিন্ন হয়ে গেছে। শান্ত ইসলাম একজন কম্পিউটার ব্যবসায়ী,তুরায়ফা গ্রীন হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলেে নার্সারির শিক্ষার্থী। তার স্ত্রীর ডান হাত ও মাজার হাড় ভেঙে গেছে। আহতের নিকট আত্মীয় জানান, আহত সামিউন বেগম সাড় ৩ মাসের অন্তঃসত্ত্বা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ,ফ,ম, আসাদুজ্জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও দুমড়ে মুচড়ে  যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে। এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর