‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

চা শ্রমিকদের বেতন না দিয়ে পালানো মালিকদের খুঁজে এনে বেতন আদায়ে কড়া বার্তা দিলেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

চা বাগানের মালিকরা যদি শ্রমিকদের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে যান, তবে তাদের খুঁজে এনে বেতন আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যারা শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়েছেন, তাদের আত্মীয়-স্বজনদের খোঁজে বের করে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” এছাড়া তিনি চা শ্রমিকদের কর্মস্থল এলাকায় ল্যাট্রিন না থাকা অমানবিক উল্লেখ করে, যততাড়া তাড়ি সম্ভব ল্যাট্রিন স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

চা শ্রমিকদের চাকরির পর নির্দিষ্ট আবাসন, বেতন কাঠামো এবং সংগঠনের নির্বাচনের বিষয়ে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। তিনি আরও বলেন, “চা বাগানে যারা ঘুরতে আসেন তাদের কাছ থেকে ২০ টাকা ফি আদায়ের জন্যও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।’’ তিনি আরো বলেন’’ বিদেশে একটি ফুল দেখতে গিয়ে যেখানে পাউন্ড ইউরো দিতে হয়, তা হলে আমাদের দেশে চা বাগান ঘুড়তে আসা পর্যটকদের কেন ফি দিবেন না।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। এসময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক ও বিভাগীয় উপপরিচালক মহব্বত হোসাইনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় চা শ্রমিকদের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন এবং তাদের দাবি-দাওয়ার একটি স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন।

এর আগে উপদেষ্টা অনুষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন, শ্রীমঙ্গলে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন।

Tag
আরও খবর