যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

হাইকোর্টের নির্দেশে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত।

হাইকোর্টের নির্দেশে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত।



হাইকোর্টের নির্দেশে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত। 


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি। 


নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রসাশক কর্তৃক ভোটার তালিকা কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 


রোববার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আজ রবিবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন স্থগিতের বিষয়টি ব্যারিস্টার সানজিত সিদ্দিকী দৈনিক দেশচিত্র কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের পাশাপাশি ভোটার তালিকাও স্থগিত করা হয়েছে। রোববার রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত।


এর আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) নির্বাচন স্থগিত চেয় রিট করেন প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি। 

জানতে চাইলে রিটকারীর আইনজীবী সানজিত সিদ্দিকী বলেন, নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী তফসলি ঘোষণা করা হয়েছে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জেলা প্রসাশক হস্তক্ষেপ করতে পারেন না। পরে এসব গ্রাইন্ড শুনে আদালত এই আদেশ দেন। 


এর আগে ২০১৮ সালে এই প্রেসক্লাবে অন্তবর্তিকালীন কমিটি গঠন করা হয়। জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশককে বিবাদী করা হয়েছে।

আরও খবর