বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত

বক্তব্য রাখেন, প্রধান অতিথি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।

বগুড়ার আদমদীঘিতে শ্রমিক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ১ মে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় আদমদীঘি উপজেলা শ্রমিক দল কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা ছাত্র দলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম রানা, উপজেলা তাঁতী দলের সভাপতি আকবর খান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাজেম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সভাপতি জুয়েল, নশরৎপুর ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, কুন্দগ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ, চাঁপাপুর ইউনিয়নের সভাপতি জুয়েল আহম্মেদ, সান্তাহার ইউনিয়নের সভাপতি রুহুল আমিন-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩২ মিনিট আগে