বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলতি মৌসুমে বগুড়ার আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে সান্তাহার এলএসডিতে প্রধান অতিথি হিসেবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আহম্মেদ আলী সরদার, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক তারিকুল ইসলাম, সান্তাহার এলএসডির ইনচার্জ মোহাম্মদ আলী মিঞা, আদমদীঘির এলএসডির ইনচার্জ মোহাম্মাদ ইসমাইল খান, নশরৎপুর এলএসডির ইনচার্জ শাহ আলম, প্রত্যায়নকারি খাদ্য পরিদর্শক আব্দুল হান্নান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী জানান, চলতি মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ১৮হাজার ৮১২ মেট্রিক টন চাল, ৩৬ টাকা কেজি দরে ৮১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রথম দিনে সান্তাহারের মেসার্স আল-আমিন চাউল কলের প্রোপাইটর হাজী ওয়াহেদুল ইসলাম ২১ মেট্রিক টন চাল প্রদাণ করেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩২ মিনিট আগে