গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস জাবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচন পরিচালনায় ৩ সদস্যার কমিটি মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা

ইসলামপুরের গোয়ালেরচর ইউপি চেয়ারম্যানকে অপসারণ দাবিতে মানববন্ধন



জামালপুরের ইসলামপুর উপজেলায় অনিয়ম-দুর্নীতিসহ সকল প্রকার অপরাধের সঙ্গে যুক্ত থাকায় এবং আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর' আখ্যা দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। 

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী শাপলা চত্বর এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের নাম আব্দুর রহিম বাদশা। তিনি গোয়ালেরচর ইউপির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদেও আসীন। 

স্থানীয় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বোস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান বাবুল্লা মেম্বার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাগাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার এবং  সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া।

বক্তারা বলেন, 'ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা একজন দুর্নীতিবাজ লোক এবং আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনা দেশ ছাড়ার পরও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা অনিয়ম-দুর্নীতি করেই যাচ্ছে। সেবা দেওয়ার নাম ভাঙিয়ে তিনি আখের গোছাচ্ছেন। উন্নয়ন প্রকল্পের কাজ না করেই সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ করছেন। এ ছাড়া এলাকায় সালিশি-বৈঠকের নামে ঘুষগ্রহণসহ অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। এসব অনিয়ম-দুর্নীতির করার দায়ে ইউপি চেয়ারম্যান পদ থেকে তাঁকে অপসারণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেকারণেই ইউপি চেয়ারম্যান পদ থেকে আব্দুর রহিম বাদশকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছি। দলমতসহ সর্বোস্তরের লোকজন ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দলমত নির্বিশেষে আমাকে সহযোগিতা করে আসছেন। কিন্তু কয়েক দিন আগে থেকে একটি চক্র আমার বিরুদ্ধে ওঠে পরে লেগেছে। তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। আমি যথাযথভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।'




আরও খবর