চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় রাজশাহী সিটি কলেজের ছাত্র মোঃ রাহিসুল ইসলামের  নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক জানে আলম, সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, মারুফ হোসেন প্রান্ত, যুগ্ন সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক আবু ওবাইদা, জেলা নাগরিক পার্টির সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম কবির, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু , বোরহান উদ্দিন, ওয়ারিওস অফ জুলাইয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখপাত্র  ইরাদ হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থা আগের মতোই থাকলে জুলাই অভ্যুত্থানে শহীদের রক্ত বৃথা যাবে। যে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা কখনও ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে তরুণদের এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্বাস করে বাংলাদেশকে সত্যিকারের এক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। অতীতেও বাংলাদেশের বড় বড় পরিবর্তন ছাত্র সমাজের হাত ধরেই হয়েছে।

তারা আরো বলেন, বর্তমান রাজনীতিতে লক্ষ করা যাচ্ছে অনেক দল সংগঠন পূর্ববর্তী ফ্যাসিবাদী শক্তিকে পূনর্বাসনের চেষ্টা করছে। এ চেষ্টা কখনও সফল হতে দিবে না ছাত্রজনতা।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ছাত্রনেতা সালেহুর রহমান সজিবের  সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপনী ঘোষণা করা হয়।

আরও খবর