জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা

লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. নাজমুল হাসান জানান, রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ধারা: ৩৭ ও ৪২ মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. কোরবান আলীকে ৪০ হাজার টাকা ও বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
Tag
আরও খবর