সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী জাফর আহমদসহ ভুক্তভোগীরা।


শনিবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন—চরপার্বতী ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মারজাহান আক্তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ এনে থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছেন।

এসময় ভুক্তভোগী চট্রগ্রামের ব্যবসায়ী জাফর আহমদ বলেন,
ঘটনার দিন ও তারিখে আমি আমার চট্রগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। যা সিসিটিভি ফুটেজসহ একাধিক মাধ্যমে প্রমানিত। তবুও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমিসহ আমাদের কয়েকজনকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এছাড়াও আমাদের পক্ষের এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও থানায় অভিযোগ গ্রহণ না করে মিথ্যে মামলার দায়ে আমাদের বাড়ি ছাড়া হতে বাধ্য করেছেন তারা।

ভুক্তভোগী জাফর আহমেদ আরো বলেন, পরিকল্পিত এই হামলায় আমার ভাবি এখনো হাসপাতালে ভর্তি আছেন,এছাড়াও আমাদের ৪-৫ জন গুরুতর আহত হওয়ার পরও প্রশাসন আমাদের অভিযোগ গ্রহণ না করে মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাদের ৪জনকে গ্রেপ্তার করেন, বাকিরা মিথ্যে মামলার অভিযোগে বাড়ি ছাড়া হয়েছেন।

এ বিষয়ে আহত শাহাবুদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে সামাজিকভাবে আলোচনা চলমান থাকলেও আমাদের প্রতিপক্ষের সন্ত্রাসী সাইফুল ইসলাম খোকন,আব্দুল হক,ফয়সাল,বাহাদুর ও শাহাজাহান হুজুরের নেতৃত্বে আমার দোকানে এসে অতর্কিত আমার ওপর হামলা চালানো হয়। এসময় আমার চিৎকার শুনে এগিয়ে আশা প্রত্যেকের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় তারা। আমরা থানায় এর অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি।
আরও খবর