বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

দখলকৃত খাল উন্মুক্ত করলেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল রিফাত

শ্যামনগরে অবৈধ দখলকৃত খাল উন্মুক্ত করলেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল রিফাত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়নে  অবৈধ দখলকৃত ধানখালি খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রামবাসী ও কৃষকদের সহযোগিতায় দেড় কিলোমিটার খালটি দখল মুক্ত করা হয়।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামের আড়াই হাজার বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য নতুন করে গত ২০২৪ সালে খালটি পুনঃখনন কর হয়। খালটি খননের পর থেকে এই এলাকার কৃষকরা খালের পানি ব্যবহার করে তিনটি ফসল উৎপাদন করে আসছিলেন ধানখালী গ্রামের কৃষকবৃন্দ।   কিন্তু ২২শে এপ্রিল রাতে  কে বা কাহারা ভাগ ভাগ করে কঞ্চির  দিয়ে দখল করে নেন খালটি। খাল দখলের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এসে নিজে দাঁড়িয়ে থেকে খালটি উন্মুক্ত করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, খালটি জনসাধারণের ব্যবহারের জন্য সব সময় উন্মুক্ত থাকবে। কেউ অবৈধভাবে খালটি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় খালের পাড়ের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।  

ছবি। অবৈধ দখলকৃত খাল অবমুক্ত।


Tag
আরও খবর