বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত তোহাবিন আলম।

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে আদমদীঘির কোমারপুর চার মাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোহাবিন আলম আদমদীঘি উপজেলার কোমারপুর বড়দীঘি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বেলা ১১টায় আদমদীঘিতে বৈষম্যবিরোধী শান্তিপুর্ন ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, শাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উস্কানিমুলক স্লোগান দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর হামলাকারিরা বিএনপি অফিসে প্রবেশ করে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ঘর থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে অগ্নিগ্নসংযোগ করে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে নাশকতার একটি মামলা হয়। এ মামলায় সন্ধিহান আসামী হিসাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহাবিন আলমকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩২ মিনিট আগে