জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার সান্তাহার এলএসডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি-সংগৃহীত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার অধিনে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ২১ নম্বর স্বারকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ পত্র সূত্রে জানা যায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্তকের অধিনে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সম্প্রতি অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতঃ জয়পুরহাট এলাকায় নারী ঘটিত ঘটনায় জড়িত থাকায় স্থানীয় জনতা তাকে আটক করেছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনা যা অসদাচরণ এবং পলায়নের সামিল হেতু তাকে উল্লেখিত স্বারকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে সান্তাহার এলএসডি খাদ্য গুদাম কর্মকর্তা ইউসুফ আলী অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ স্বীকার করলে নারী ঘটিত ঘটনা এরিয়ে বলেন, সাময়িক বরখাস্তের পত্র এখনও পাইনি।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিনা অনুমতিতে অফিস ত্যাগও নারী ঘটিত ঘটনায় তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর