কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

মিষ্টি পানি সংরক্ষণ ও ফসল উৎপাদন বৃদ্ধিতে অন্তাখালী খাল পুনঃখনন উদ্বোধন

মিষ্টি পানি সংরক্ষণ ও ফসল উৎপাদন বৃদ্ধিতে অন্তাখালী খাল পুনঃখনন উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউপির অন্তাখালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে প্রায় ৩ কি:মি: দীর্ঘ  খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন উপকূলীয় লবণাক্ত এলাকায়  খালটি সিডিউল অনুযায়ী পুনঃখনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরসন হবে।

 রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হামিদ (লাল্টু)এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার স্বরণ কুমার চৌহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, ইউপি সদস্য ফারুক হোসেনসহ ইউপি সদসবৃন্দ।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মেহজাবিন মৌ,  নাজিম আহমেদ,  মোজাফফর হোসেন, সুমন হোসেন, রোজিনা খাতুন, মায়ারাণী, বিরেন্দ্র সূত্রধর,আব্দুর রাজ্জাক প্রমুখ।

ছবি- শ্যামনগরে অন্তাখালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করছেন ইউএনও রণী খাতুন।  




Tag
আরও খবর