নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লাখাইয়ে নির্ধারিত দরের চেয়ে দ্বিগুণ ধান নিচ্ছে সেচ প্রকল্পের ম্যানেজার।

লাখাইয়ে নির্ধারিত দরের চেয়ে দ্বিগুণ ধান নিচ্ছে সেচ প্রকল্পের ম্যানেজার। লাখাই উপজেলার ১ নং ইউনিয়নের রুহিতনসী মৌজায় কুমারুম সেচ স্কীম ও নয়াহাটি সেচ স্কীম প্রকল্প থেকে সারা বছর সেচের পানি নিতে প্রতি ৩৩ শতক জমির জন্য সরকারি দর ১৯ কেজি ধান নির্ধারণ করা হলেও কৃষককে দিতে হচ্ছে দুই থেকে তিন মন ধান। গজারিয়া সেচ স্কীম প্রকল্পের ৩৩ শতকে ৫০ কেজি ধান নির্ধারণ করা হলেও আদায় হচ্ছে আরাই থেকে তিন মন। এ কারণে লাখাই কুমারুম সেচ স্কীম ও নয়াহাটি সেচ স্কীম প্রকল্প এলাকার ও গজারিয়া সেচ স্কীম প্রকল্প এলাকার সুবিধাভোগী কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে উপজেলা সেচ কমিটি বলছে, কৃষকদের কাছ থেকে কোনো বাড়তি ধান নেওয়া যাবে না। স্থানীয় কৃষকরা সেচের পানির নেওয়ার জন্য ৩৩ থেকে ১৯ কেজি করে ধান পরিশোধ করবে। একেই ইউনিয়নের রুহিতনসী মৌজায় গজারিয়া ৫০ কেজি দরে নির্ধারণ করা হয়েছে। সেচ প্রকল্প এলাকার আলামিন মিয়া জানান, গত ১৩ বছর ধরে কুমারুন সেচ প্রকল্পের পানি দিয়ে ফসল ফলাচ্ছেন। পানিতে ফসল ফলাতে উৎপাদন খরচ কম হয়। পল্লী বিদ্যুৎ এর আওতায় সেচ প্রকল্প থেকে সারা বছর জমিতে পানি নিতে তাদের দিতে হচ্ছে ১থেকে ২ মন ধান। কিন্তু সরকারি দর ৩৩ শতকে ১৯ কেজি। রুহিতনসী মৌজায় গজারিয়া সেচ স্কীম এর সরকারি দর ৫০ কেজি আরাই থেকে তিন মন বাড়তি ধান সেচ প্রকল্পের ম্যানেজার মহিবুর রহমানকে দিতে হয়। ম্যানাজার মহিবুর রহমান কৃষককে বিভিন্ন হুমকি দিয়ে দান আদায় করছে, আওয়ামী লীগ নেতা মহিবুর রহমানের ভয়ে মানুষ কথা বলার সাহস পাচ্ছে না। রুহিতসী গ্রামের রানা তালুকদার বলেন কুমারুম সেচ স্কীম ও নয়াহাটি সেচ স্কীম এলাকার ও গজারিয়া সেচ স্কীম এলাকায় প্রশাসন এর নজরদারি রাখা দরকার। সেচ প্রকল্পের ম্যানেজার কৃষকদের নিকট থেকে সরকারের নির্ধারিত দর থেকে দিগুণ দর নিচ্ছে। প্রকল্পের ম্যানেজার মহিবুল রহমান কুমারুম সেচ স্কীম ও নয়াহাটি সেচ স্কীম থেকে ১ থেকে ২ মন ও গজারিয়া সেচ স্কীম থেকে আড়াই থেকে তিন মন ধান আদায় করছে। এ বিষয়ে সেচ প্রকল্প ম্যানেজার মহিবুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাউকে ধান বেশি দেওয়ার জন্য চাপ বা জোর করিনি। কৃষক খুশি হয়ে আমাকে বেশি দিচ্ছে। এবং কৃষকদের নিয়ে রেজুলেশন করেই আমি ধান বেশি নিচ্ছে বলে স্বীকার করেন। এ ব্যাপারে জেলা বিআরডিসির সহকারি প্রকল্প কর্মকর্তা রাকিবুল হক বলেন গোপন দর পত্রের মাধ্যমে সেচ প্রকল্পের ম্যানেজারগগণ সেচ প্রকল্প নিয়েছে কুমারুম প্রকল্পে ৩৩ শতকে ১৯ কেজি ধান বেশী নেবে কেন? তিন আরো বলেন কৃষকরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন বিআরডিসি তে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।
Tag
আরও খবর