লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লালপুরে বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় আ'হ'ত ৩, রোগীর মৃ*ত্যু!

লালপুরে বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় আ'হ'ত ৩, রোগীর মৃ*ত্যু! আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রোগী বহনকারী বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। এসময় ওই অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ত্রিমোহনী ও নুরুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মৃত ফয়জুর ছেলে। আহতরা হলেন, লালপুরের নুরুল্লাপুর গ্রামের মুসার ছেলে ফজলু, তার মেয়ে ফাতেমা, সাইফুলের ছেলে শিপন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দূর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রী বাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়।. পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর