হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

চলতি মাসের ১৪ এপ্রিল সোমবার রাতে পাঁচবিবি পৌর সুপার মার্কেটের নিউ গার্মেন্টস এন্ড ক্লোথ ষ্টোরে রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে আড্ডা দেওয়ার সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক তরুণ ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, তার স্বামী রাসেল দেওয়ান ও অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল রোববার বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল মিছিল রেলওয়ে ষ্টেশনের পূর্ব পাশে বরগাহাটি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জয়পুরহাট - হিলি সড়কের পাঁচমাথায় বিক্ষোভ সভায় মিলিত হয়।

যুবনেতা লিটন ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন মন্ডল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম মিয়া, পৌর যুবদলের তরুন নেতা হারুনুর রশিদ দোয়েল,  পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরছালিন, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নুরুল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন  বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শামীমের উপর হামলার মুল পরিকল্পনাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী রাসেল দেওয়ান সহ এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের  অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

Tag
আরও খবর