শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2025 07:16:53 pm

ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের (ইসি) শুরু করা উচিত নয় বলে জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।



রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে আয়োজিত সভা শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন। এ থেকে সরে আসতে আলোচনা হয়েছে। অতীতের নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিলেন সে সব কর্মকর্তা-কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে।’

 

‘ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত ইসির নির্বাচনী কোনো কাজ করা উচিত নয়।’

 

বৈঠকে এনসিপির পক্ষ থেকে, প্রার্থীকে সরাসরি মনোনয়নপত্র জমা দেয়ার নিয়ম করার পাশাপাশি হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচিত হলে ওই ব্যক্তির সংসদ সদস্যপদ বাতিলেরও দাবি জানায় এনসিপি। এছাড়া আচরণবিধি এবং নির্বাচনি ব্যয়ে পরিবর্তনের আহ্বান জানিয়েছে দলটি।

 

নাসীরুদ্দীন বলেন, ‘আমরা কমিশনকে বলেছি নতুন বাংলাদেশে ভোটের মাঠে ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না এনসিপি।’

 

বৈঠকে সরকারের সিদ্ধান্তের আগেই ইসি থেকে রোডম্যাপ ঘোষণা আসতে পারে, এ নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটি।

 

এছাড়া নির্বাচন কমিশনকে ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দেয়ারও প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য এনসিপি যে তিন মাস সময় চেয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমাদের প্রস্তাব বিবেচনায় নিয়েছে ইসি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হবে।’

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে