নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে প্রাণ গেল বেলাল উদ্দীন নামে এক দোকান কর্মচারীর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দীন (৫৮) উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা প্রামানিকের ছেলে ও লালপুর বাজারের মিমি ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্রে জানাযায়, সংসার চালানোর তাগিদে প্রতি দিনের ন্যায় সকালে বেলাল উদ্দীন পায়ে হেঁটে লালপুর বাজারে মিমি ইলেকট্রনিক্সে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহমুদুল হক মুকুল জানান, বেলাল উদ্দীন সকালে বাড়ি থেকে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় রাজশাহী অভিমুখে একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও খবর