অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করছে পুলিশ। 

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আটক মাদক কারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকা থেকে তাদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ।


আটক মাদক কারবারীরা হলো, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে সাজু মিয়া (৩২), পৌর শহরের উত্তর দরিয়াবাদ গ্রামের মৃত বাদল শেখের ছেলে আলাল ওরফে বিডল (২৫) এবং পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার সন্তোষ দেবনাথের ছেলে সুব্রত দেবনাথ (২৭)।


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, তিন মাদক কারবারীকে আটকের সময় তাদের কাছে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) কমল সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ দৈনিক দেশচিত্রকে বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন মাদক কারবারীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। আমরা গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছি।'

আরও খবর