নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

"নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ"

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে “নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র'র উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় চিত্রাঅঙ্কন, আবৃত্তি, গান ও নৃত্য ও সাধারনজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চারটি গ্রুপে বিভক্ত করে। প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল—কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত (দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত) এবং সাধারণ জ্ঞান (লিখিত এমসিকিউ)। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৭ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ টায়, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। একইসাথে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হবে।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সামছুল আলম খান বাহার।

Tag
আরও খবর