‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান পরিচালিত কিডস ইংলিশ জোন এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফী আহমদ চৌধুরী।

সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিপালোক রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজেের প্রভাষক মো: ময়ীনুল ইসলাম জাকির, মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফজাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীমঙ্গল দীলিপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সামাদ, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চৌধুরী এবং দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম।  

শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন আনিসা আনোয়ার, স্নেহামনি দেবনাথ, সৃজিতা চক্রবর্তী কথা, ফাতিমা বিনতে ইনাম, নিলয় আচার্য্য প্রমুখ।


Tag
আরও খবর