বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী সীমান্তে যৌথবাহিনী অভিযান চালিয়ে নগদ টাকা, গাঁজা সহ গ্রেফতার করেছে একই পরিবারের দুই মহিলা ও এক জন পুরুষকে।

এছাড়া একটি ইয়ামা মোটরসাইকেল ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুক্রবার(১৮ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৈখালী ইউপির শৈলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটককৃতদের সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী কর্তৃক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কৈখালী গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে লোকমান হোসেন(৩৫), আব্দুল জব্বারের স্ত্রী নূরজাহান বিবি(৩৫) ও আব্দুল জব্বারের কন্যা সোনালী আক্তার(১৮)।

যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশ গ্রহণ করেন।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কৈখালী ইউপির শৈলখালী এলাকায় জব্বারের বাড়ীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের বসত ঘর থেকে ২ কেজি ৯ শত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৮৯ হাজার ৪ শত টাকা, একটি ইয়ামা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় বাড়ীর মালিক জব্বার পালিয়ে যেতে সক্ষম হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মাদকদ্রব্য আইনে শ্যামনগর থানায় মামলা হয়েছে। যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে