যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জামায়াতও ২৪ ডিসেম্বর গণমিছিল করবে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2022 02:02:22 am


◾ নিউজ ডেস্ক


আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিলের কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলে এটিএম মা’ছুম এই ঘোষণা দেন। শিগগির ওই কর্মসূচির পরিবর্তিত তারিখ ও সময় জানানো হবে বলে বিবৃতিতে জানান তিনি।


গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে বিএনপি। ঘোষিত ১০ দফায় সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, কারাবন্দী রাজনৈতিক নেতাদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি উল্লেখযোগ্য। 


১০ দফার দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বর দেশের জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই কর্মসূচিতে সমমনাসহ অন্য দলগুলোকেও যুগপৎভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সেদিনই বিএনপি ঘোষিত দফাগুলোর সঙ্গে কিছুটা ভিন্নতা রেখে ১০ দফা ঘোষণা করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত। তারাও ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে। ২০ দলীয় জোটের আরও ১১টি দলসহ বেশ কয়েকটি দলও একই কর্মসূচি পালনের ঘোষণা দেয়। 


২৪ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলকে কেন্দ্র করে সংঘাত এড়াতে গণমিছিলের কর্মসূচি থেকে সরে এসেছে বিএনপি। গত সোমবার দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বিএনপির এই সিদ্ধান্তের পরে জামায়াতও ওই কর্মসূচি স্থগিতের ঘোষণা দিল।

আরও খবর