ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ

তজুমদ্দিন উপজেলার পরিচিত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চালানো মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। তারা এই অপপ্রচারকে দলের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

তৃণমূল বিএনপির একাধিক নেতা জানান, আব্দুল গফুর দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম ছিল সুসংগঠিত ও গতিশীল। অথচ আজ তাকে নিয়ে অপপ্রচারে মেতেছে এমন কিছু ব্যক্তি, যাদের রাজনীতির সঙ্গে বাস্তবিক কোনো সম্পৃক্ততা অতীতে দেখা যায়নি।

একজন স্থানীয় নেতা বলেন, "যারা এখন আব্দুল গফুরকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের অধিকাংশই অতীতে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। আন্দোলন কিংবা সংগঠনের কোনো কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ দেখা যায়নি। অথচ আজ তারা নিজেদের বড় নেতা দাবি করে দলে বিভ্রান্তি সৃষ্টি করছে।"

তৃণমূল নেতাকর্মীরা এসব অপপ্রচারকারীদের ‘দলের দুশমন’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য ও শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান, যেন এমন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

তারা আরও বলেন, “আবদুল গফুরের মতো ত্যাগী নেতাদের পাশে দাঁড়িয়ে দলকে সুসংগঠিত করাই এখন সবচেয়ে জরুরি। বিভ্রান্তি নয়, ঐক্যই হোক বিএনপির শক্তি।”

Tag
আরও খবর