‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন

সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সিলেটের দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে এই মুবারক মজলিস অনুষ্ঠিত হয়।

জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ এর সভাপতিত্বে ও সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর টাইটেল মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন।

নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়া জামেয়ার দাওরায়ে হাদীসের প্রথম ব্যাচের তালিবুল ইলমদেরকে তিনি বুখারী শরীফের ইফতেতাহী দরস প্রদান করেন।

এছাড়াও আজকের মজলিসে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন খলীফায়ে গহরপুরী শাইখুল হাদীস মাওলানা শফীকুল হক সুরইঘাটী, কাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান, টিকরপাড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা লোকমান আহমদ তহিপুরী ও জামেয়ার নবনিযুক্ত শাইখুল হাদীস মুফতী হারুনুর রশীদ সাহেব। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইলমে হাদীসের গুরুত্ব ও দাওরায়ে হাদীসের ফযীলত, সহীহ বুখারীর বৈশিষ্ট্য এবং সহীহ হাদীস সংরক্ষণে ইমাম বুখারীর ভূমিকার পাশাপাশি হাদীস সংক্রান্ত জরুরী বিষয়াদী এবং ইলমের আদাব সহ নানাবিধ বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন; বছরব্যাপী আসাতিযায়ে কেরামের দিনরাত মেহনতের ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় জামেয়ার ঈর্ষণীয় ফলাফলে সিলেট সহ সকল দ্বীনি মাদারিসে জামেয়া শামীমাবাদ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

সভাপতির বক্তব্যে জামেয়ার মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত চৌদ্দ বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন; ভাড়া বাসায় শুরু হওয়া এই দ্বীনি প্রতিষ্ঠান কালের চড়াই-উতরাই পেরিয়ে আজ নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়েছে। ক্রমান্বয়ে আজ জামেয়া একাডেমিক শিক্ষাকার্যের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসের উদ্বোধন হলো। ইতিহাসের এই সোনালী সময়ে জামেয়া সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী সকলের কৃতজ্ঞতা আদায় করেন। পাশাপাশি তিনি বলেন; দাওরায়ে হাদীসের সম্পর্ক হলো রওজায়ে আতহারের সাথে। এর কার্যক্রম শুরু হওয়া যেমন আশার প্রতীক, তেমনি আশংকাও রয়েছে। হাদীসের কিতাব সমূহের হক আদায় করে ইলমে হাদীসের শান অনুযায়ী যেন আমরা খেদমত করে যেতে পারি—এজন্য জামেয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। 

মজলিসের শুরুতে শিক্ষাবিভাগ গুরুত্বপূর্ণ নিয়মকানুন সহ বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের পুরষ্কার ঘোষণা করেন জামেয়ার সম্মানিত নাযিমে তালীমাত মুফতী খায়রুল ইসলাম। 

এছাড়াও মজলিসে উপস্থিত ছিলেন ভার্থখলা মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মজদুদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রেজাউল করীম জালালী, শিক্ষানুরাগী ও জামেয়ার শূরা সদস্য হাজী নুমানী চৌধুরী, জামেয়া মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা ওয়ারিসউদ্দীন সাহেব, সৈয়দপুর মাদরাসার মুহাদ্দিস হাফিয মাওলানা আলী আহমদ প্রমুখ। 

পরিশেষে মজলিসের প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম খাঁন এর দোয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, ১০ অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া জামেয়া শামীমাবাদে নতুন শিক্ষাবর্ষে ৭৩৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

Tag
আরও খবর