চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীমকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বারোয়ারী মন্দির চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডল, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান ও বালিরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেড়ে আওয়ামী লীগের দোসর সাবেক পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে ছাত্রনেতা শামীমের উপর হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, সোমবার রাত ১০টার দিকে মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে হামলাকারিরা। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম। এ ঘটনায় পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামীসহ ৫জনকে আসামীকে করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে।
আরও খবর