জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আল মাসুম

আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আল মাসুম আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর থানার এসআই মোঃ আল মাসুম আবারো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন। তিনি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টানা তৃতীয়বারের মতো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়েছেন এসআই(নিঃ)‌ মোঃ আল মাসুম। সেই সাথে এএসআই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এএসআই(নিঃ) ইউসুফ আলী চৌধুরী। লালপুর থানায় নিষ্ঠা, সততা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন পিপিএম তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় নাটোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জমান জানান, লালপুর থানার এসআই আল মাসুম গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।এএসআই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এএসআই(নিঃ) ইউসুফ আলী চৌধুরী।
Tag
আরও খবর