বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা: গ্রেপ্তার ৬

রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেছে পুিলশ। মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

হামলার পর সতর্কতা জোরদার করেছে পুলিশ। হামলার পর গতকাল মঙ্গলবার দুপুর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। তবে হামলার পর পরই শিবির ক্যাডাররা আত্মগোপনে চলে যায়। রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাদেরকে আসামি করা হয়। 

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন. ‘মঙ্গলবার দুপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে এজাহার নামীয় দুইজনসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামী বাংলাদেশ রাজশাহীর পক্ষে ওই মিছিলটি বের করা হলেও সিংহভাগ নেতাকর্মী ছিলেন শিবিরের। মিছিল শেষে নগরীর উপশহর মোড় এলাকায় ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় শিবিরের ক্যাডাররা। এতে এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ নামের দুই পুলিশ সদস্য আহত হন।


Tag
আরও খবর