সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

দেশে ফিরেছেন সেনাপ্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2025 11:21:51 am

রাশিয়া ও ক্রোয়েশিয়ায় ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার তিনি দেশের ফেরেন বলে সেনাবাহিনীর ফেইসবুক পেইজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সেনাপ্রধান গত ৬ এপ্রিল রাশিয়া যান। পরদিন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আস্থা তৈরি, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।


রুশ সেনাপ্রধান জেনারেল আলিগ সালুকভের সঙ্গে ৮ এপ্রিল সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান। রাশিয়ার জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভৌত সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া রুশ কোম্পানি রসটেক ও রোসোবোরন এক্সপোর্টের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।


রাশিয়া সফর শেষে বৃহস্পতিবার ক্রোয়েশিয়া যান সেনাপ্রধান। সেখানে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিরক্ষা সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ সামরিক মহড়া, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।


আরও খবর