অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলালে ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরব থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সাড়ে ৩টায় উপজেলার মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কাওমি মাদ্রাসার পরিচালক আয়ুব আলীর নেতৃত্বে মৌসুমী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী বাজারের তিন মাথায় একত্র হয়ে প্রতিবাদ সমাবেশ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ ইদ্রিস আলী, তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ এরফান আলীসহ ওই তিন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ বাবু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহ জামান তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ মাহমুদ, চৌমুহনী বাজার মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগণ।
Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে