জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় ইস্ট ওয়েস্ট সীড, বাংলাদেশ এর আয়োজনে বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকালে শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে জাকির বিশ্বাসের বাড়ি প্রাঙ্গনে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। জাকির হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে এবং কোম্পানীর মার্কেটিং ডেভলপমেন্ট অফিসার রাশিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির আঞ্চলিক বিপনন কর্মকর্তা জুলফিকার হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুজ্জামান ও কণৌজ কুমার, শৈলকুপা উপজেলার বীজ ডিলার আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম সাচ্চু। বক্তব্য রাখেন হরিহরা গ্রামের কৃষক শহিদুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম, কৃষক বাবলু বিশ্বাস, কৃষক নাসির উদ্দীন প্রমূখ। কৃষকেরা জানান বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ চাষে তারা লাভবান হয়েছেন, এ পেয়াজ চাষ করে একর প্রতি ফলন ৩০০ থেকে ৩৬০ মন ফলন পেয়েছেন, এ পেয়াজ এক কন্দ বিশিষ্ট, কালি হয়না, বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাজারে দামও স্বাভাবিক।
Tag
আরও খবর