অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আগুনে পুড়লো বসতঘর, গুরুতর আহত-২, ক্ষয়ক্ষতি ৬ লাখ

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ এপ্রিল) ভোরে কমলগঞ্জ চৌমুহনাস্থ শাহজালাল হোটেল অ্যান্ড রেসুরেন্টের সত্ত্বাধিকারী হাজী মোঃ দুরুদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘরের কয়েকটি কক্ষ আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছাই হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দুরুদ মিয়া ঢাকা বার্ণ ইনস্টিটিউটে এবং হোটেলের ম্যানেজার আবুল কালাম মৌলভীবাজার সদর হাসপালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত দরুদ মিয়ার জামাতা জাবের হোসেন মিন্টু জানান, গতকাল ভোরে আমার শশুরের বসতঘরে আগুনে আসবাবপত্র সবকিছু ছাই হয়ে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আমার শশুর এবং হোটেল ম্যানেজার গুরুতর আহত হয়েছেন। শশুরকে ঢাকা বার্ন হাসপাতাল এবং ম্যানেজারকে মৌলভীবাজার সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। 

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমলঞ্জ থানা পুলিশের একটি টিম। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, আগুন লাগার ঘটনা শুনে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ঘটনাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি জেনেছি। বিষয়টি আমি দেখছি কিভাবে সহযোগিতা করা যায়।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৪ মিনিট আগে