‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ শুক্রবার (১১ এপ্রিল) ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অংশ নেন শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উপদেষ্টা হাফেজ  মাওলানা জামাল উদ্দিন, শায়খ মাওলানা আব্দুল গফুর, মাওলানা হায়দর আলী, সাঈদ আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মুফতী মনির উদ্দিন, মাওলানা এমএ রহীম নোমানী, মাওলানা আব্দুল মালিক বাহুবলী, মাওলানা আব্দুল মালিক কমলগঞ্জী, হাজী আব্দুল কাইয়ুম, সহসাধারণ সম্পাদক সাংবাদিক এহসান বিন মুজাহির, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মাওলানা আয়েত আলী, মাওলানা আছগর হোসাইন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের, মুস্তাফিজুল হক সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি পরিষদের তিন বছর মেয়াদে (২০২৫-২০২৮ সেশনের) জন্য নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পৌর তাফসির পরিষদ সংগঠনটি প্রায় অর্ধশত বছর ধরে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনসহ নানা দ্বীনি ও মামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 


Tag
আরও খবর