লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ

লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকালে উপজেলার বুধপাড়ায় বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে স্কুলের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শুভসংঘের পরিচালনা কমিটির সদস্য ও লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইমদাদুল হক প্রমূখ। বক্তব্যে নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়ক এ চলতে না জানলে তা সব সময় ই বিপদজনক। অনিরাপদ সড়ক পরিবার, সমাজ, রাষ্ট্র এর জন্য আতংক। মূলত সচেতনতায় পারে এ আতংক থেকে আমাদের রক্ষা করতে। লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর। হঠাৎ এই উষ্ণতা আরও বেড়েছে। অতিরিক্ত এ তাপদাহ থেকে বাঁচতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। এ বিষয়ে শূভসংঘ দৃষ্টি দেবে বলে লালপুরবাসি আশা রাখে। সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার প্রবণতা এড়াত হলে রাস্তার দুই ধারে হেলে পড়া বা ঝুকে পড়া গাছগুলোকে অপসারণ করতে হবে। গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাস্তায় চলাচলকারী সকল প্রকার চালক ও যাত্রীদের আরো সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেক আংশিক কমবে। এজন্যে জনসাধারণকে সচেতন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এমন সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ এর আয়োজন করায় বক্তারা বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানান
Tag
আরও খবর