শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

গাজায় নিরিহ মানুষদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

গাজায় নিরিহ মানুষদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ গাজায় নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বংশীপুর বাজারে তেীহিদী জনতার ব্যানারে সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি বংশীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হন।   সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,  উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল,  ব্যাবসায়ী মো: শহিদুজ্জামান ডালিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মিমু ওনারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসব এক নির্মম গণহত্যার ব্যস্তচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পন্য বর্জনসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।

ছবি- শ্যামনগরে গাজায় নিরিহ মানুষদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  



Tag
আরও খবর