‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাতীয়তাবাদী দল ফেসবুক প্রচারণায় এখনও কিছুটা পিছিয়ে আছে : এম নাসের রহমান




মৌলভীবাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ফেসবুকে এখন তামাশা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, এখন ছেলেরাও ফেসবুকে অ্যাকটিভ হয়ে উঠেছে। অনেকেই ফেসবুকে নানা ধরনের আলোচনা করছেন, যেমন ড. ইউনূস কতদিন থাকবেন, নির্বাচন কবে হবে। কিন্তু তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী দল এখনও কিছুটা পিছিয়ে আছে ফেসবুক প্রচারণায়। এমনকি একটা ধর্মীয় দল এবং বাচ্চা ছেলেদের দলও এগিয়ে আছে এ ব্যাপারে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে "ফেসবুকের যুগ" চলছে এবং এই মাধ্যমে সফল হতে পারলে রাজনৈতিক মাঠেও সফলতা আসবে। তাই দলের সকল নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নাসের রহমান আরও বলেন, কামালপুর ইউনিয়নের সম্মেলনটি আসন্ন জাতীয় নির্বাচনের একটি "টেস্ট পরীক্ষা" হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০০১ সালের পর থেকে দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কথা উল্লেখ করে, ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই সময় সাইফুর রহমানের ভোট "নৌকার ভোট" হিসেবে গোনার ঘটনা ঘটে। ২০১৪ সালে নির্বাচনের কোনো কার্যক্রম না থাকলেও ২০১৮ সালে আবারো ভোট দেয়ার কথা ছিল, তবে রাতে আগেই ভোট হয়ে গিয়েছিল।

নাসের রহমান জানান, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন এবং সেই অনুযায়ী বিএনপি তাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চালিয়ে যাচ্ছে। 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, বিএনপি নেতা আয়াছ আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়।

কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শেখ কামাল আহমেদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন বশর আহমদ তার প্রাপ্ত ভোট ১২০,মশাহিদ মিয়া (৪০), সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ছিলেন মোহাম্মদ আলী খান ১১৩ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মো.মিজানুর রহমান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মুনাইম আহমদ ১৪৩ ও শাহেদ আহমদ পান ৩৪ ভোট। মোট কাউন্সিলার ছিলেন ৪৫৫ জন। কাস্ট ৪২৭। বাতিল সভাপতি/সম্পাদক  পদে ৫ করে ভোট বাতিল হয়। সাংগঠনিক সম্পাদক পদে বাতিল হয় ভোট ১২ টি।


Tag
আরও খবর