অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে ধর্ষণে ব্যর্থ হয়ে চর্তুথ শ্রেণির ছাত্রীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে ৯ বছরের এক শিশুকে ধর্ষনে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ধর্ষন চেষ্টাকারী আব্দুল কুদ্দুস (৬৯) কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকির হোসেনের ছেলে। ৯ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। ওই মেয়ে তার বৃদ্ধ দাদা দাদির কাছে থাকতেন। অভিযুক্ত আব্দুল কুদ্দুস (৬৯) গত ১ বছর যাবৎ উপজেলার বিনাই গ্রামে এসে একটি নির্মানাধীন ফাঁকা বাড়ীতে থেকে ওই এলাকায় কৃষি জমিতে দিনমজুরের কাজ করতেন। ওই নির্মানাধীন বাড়ী ফাঁক পেয়ে গেটের সামনে বাচ্চাটিকে একা পেয়ে মুখ চেপে ধরে রুমের ভিতরে নিয়ে গেলে প্রতিবেশী আব্দুল গুনির স্ত্রী বাচ্চার মুখ চেপে ধরে বাড়ীতে টেনে নিয়ে যাওয়া দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনেন। উৎসক জনতা এসে ওই বাড়ীর দরজায় লাথি মারলে ধর্ষক ওই শিশুকে দু’তলার ছাঁদ থেকে ফেলে দেয়৷ তখন স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাঁদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ওই বাড়ির মালিক প্রবাসী কাবিলের মুঠোফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রবাসে থাকি নিজ গ্রামে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করছি। সেটি আমার স্ত্রী দেখভাল করে বাড়িটি এখনো পূর্ণ নির্মাণ করতে পারিনি, আজকে আমার স্ত্রীর মারফত জানতে পারলাম৷ আমাদের গ্রামে একজন দিনমজুর কাজ করে ওই লোকটিকে বাড়িটি ফাঁকা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে অপরাধী যেই হোক আমি তার সর্বোচ্চ শাস্থি ফাঁসি দাবি করছি৷ ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বীরেন্দ্র সিং জানান ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে